ক্লান্ত শহর

ক্লান্ত শহর

- সৈয়দ রনো

পাপিষ্ঠ দেহের ভারে
নুইয়ে পড়ে শহর
চাটুকারী রোদ বৃষ্টিতে ভিজলেই
অন্ধকার গিলে খায় আলো

রকমারী ভেলকিবাজির আস্তিনে
প্রশান্তি নাচতে থাকে উদাসী নাচন

সুখের ঠিকানা খুঁজে ক্লান্ত মানুষ
ভিড় করে শহরের তল্লাটে
লজ্জাহীনতায় অতিষ্ঠ সুখ
শহর ছেড়ে পালাতে থাকে নিরেট পল্লীতে
যেখানে আরাম আয়েস বিক্রি হয়
দুধ কিংবা তরতাজা মাছের দামে

গ্রামীণ সারল্যে কষ্টে পুড়ে মন
উজ্জীবিত হয়ে ঘন বসতি গড়ে
তাই তো মানুষের পদভারে
ক্লান্ত হয় পিচঢালা রাজপথ।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।