সেনসিটিভ

রাস্তার পাশে দাঁড়াই,
তোমার ঘরের পাশে।
উঁকিঝুঁকি মারি তোমার বারান্দায়,
তোমারে দেখি না।
তোমারে দেখার তৃষ্ণায় মরি, হায় হায়!

আমার নাকের ঘ্রাণশক্তি কত তীব্র, দেখ!
দোতলায় তোমার আলমারির ভেতরে রাখা সালোয়ার-কামিজে লেগে থাকা তোমার শরীরের ঘ্রাণ আমার নাকে পৌঁছায়।
আমি পৌঁছাতে পারি না তোমার নিকট।

ছাদে তোমার শুকাতে দেওয়া ওড়না
আমার দিকে উড়ে আসে।
অলৌকিকভাবে গলায় এসে পেঁচিয়ে যায়।
আমি বাঁচতে পারি না।
তোমার ঘ্রাণ পেয়ে নাকে ধীরে ধীরে মরে যাই।

তবুও ঠিক মরি না।
শুনেছি, পাপীরা পৃথিবীতে দীর্ঘজীবী হয়।
আমি কী এমন পাপী, জানি না।
না মরি, না বাঁচার মতো বাঁচি।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।