মা, দূর আকাশের তারা

মা, দূর আকাশের তারা

- কাজী মুয়িদ

তোরে যেই মা জন্ম দিতে গিয়া
কষ্ট পেলো নিজে,
যার জন্য হায় আজো এ ধরায়
তুই আছিস এখনো বেঁচে।
যে মা অসুস্থ হলে নিয়ে তারে কোলে
সেবা করা কাজ যার,
সেই মায়ের উপর তুই খাটিয়ে জোর
আজ করিলি তারেই প্রহার।
যে মা ভীষণ দুখে রেখে তোরে সুখে
কষ্ট পেয়েছে সব নিজে,
সুখ কেড়ে নিলি এত গালি দিলি
সেই মায়ের পিঠ পিছে।
ছোট বিষয় নিয়ে মারে লাথি দিয়ে
আজ করিলিকি ভাল কাজ?
লাথি দিলি কারে! নিজের ওই মারে!
তোর হলোনা কোনো লাজ?
নিজে না খেয়ে শুধু তোরে খাইয়ে
আহা কত দিয়েছে সুখ,
নিজে হয়ে নষ্ট দিলি তারে কষ্ট
ফাটলি সেই মায়ের বুক!
মনে পড়ে স্মৃতি কত রকমের গীতি
মায়ের সাথে ছিলি কত সুখে?
তুই আর তোর মা একসাথে কত মজা
কত হাসি ছিল তোদের মুখে!
তুই তুলিয়া ফনা মারে দিয়া যন্ত্রণা
শেষ করিলি আজ তারেই।
কেড়ে নিয়ে সুখ দিয়ে ভীষণ দুখ
আজ মারিলি সেই মারেই!
এত কষ্ট নিয়ে তোরে দেখায়ে
মা আজ পৃথিবী ছাড়া।
সেই মায়ের আজ নেই কোনো কাজ
হয়েছে দূর আকাশের তারা।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।