কবি ও কোকিল

কবি ও কোকিল

- কবি এসপিএস শুভ

আমার প্রিয় এই মাতৃক বঙ্গদেশে
আমি এক ছোট্ট কবি!
তদুপরি নির্জন জায়গায় ভাবছিলাম কাব্য-কবিতা
লিখবো কাকে আমার শূন্য পাতায়?
কিন্তু সাজে না নিজ প্রকৃতি আমার ভাবনায়।

একি! জারুল গাছের ডালে-
বসে, মনোরম সুরেলা সুকণ্ঠী কোকিল;
আহা! বিনীত সুরে বসে কোকিল ছড়ায় সুরভি।

বলি তারে,
হে আমার সুরেলা সুকণ্ঠী কোকিল,
তোমার রূপে পাগল আমি,
আমি কি লিখতে পারি তোমায়? আমার শূন্য পাতায়!

কি হলো? নড়েচড়ে উঠলে যে- লজ্জা পেয়েছ?
তা তুমি যতই লজ্জা পাও,
যতই তুমি আমার থেকে দূরে সরে যাও...
তবুও আমি, আমার বুকে হাত রেখে বলব-
বসন্তসমাগমে তোমার কণ্ঠে কুহু ডাক শুনে,
আমি তোমার প্রেমে পড়ে গেছি!

হে কোকিল, তোমার কণ্ঠে কুহু ডাক শোনার আশায়
রোজ সকাল থেকে বিকেল অবধি,
তোমার প্রিয় এই জারুল গাছের নিচে বসে থাকি!

তবুও তোমার দেখা নাহি পাই,
কোথায় তুমি আছো?
আমার কথা একবারও কি মনে পড়ে না?
অপেক্ষায় আছি....
নিশ্চয়ই একদিন তোমার দেখা পাবো।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।