নারী

ফেলো না তুমি চোখের জল
জেগে উঠতে হবে;
জয়ধ্বনি করেছে নারী!
জেগেছে আজ সবে।

সংগ্রামে আজ মেতে উঠে
উড়ায় জয়ের নিশান,
মানুষরূপি পশুগুলো-
যাবে হয়ে সাবধান।

ছদ্মবেশী মানুষ তোরা
থাকিস মুখোশ পড়ে,
কলঙ্কে আজ পূর্ণ ধরা;
অন্যায় ধরা ভরে।

ভরে গেছে অমানুষে
ঠাই নাহি আর সেথা,
বদ্ধ শিকল ভেঙ্গে গেছে
পাই নাহি আর ব্যথা।

নারী জাতি জাগাতে আজ
নারী কবি লেখে;
সংগ্রামে আজ রক্ত ঝরে
বিজয় আলো দেখে।

রচনাকালঃ ১৯/০৬/১৯ খ্রিঃ


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।