চলতে চলতে থমকে দাঁড়ায়
লাল খুন রাঙা পথে,
শাপলা চত্বর রক্তে রাঙা
পাঁচ-পাঁচ-তেরো হতে!
রাইফেল, গুলি, মেশিনগানে
করেছ আমায় খুন,
কারবালার সেই বর্বরতা
নেমে এলো নতুন।
দমিয়ে দিতে আর কত,
আর কত জেল-জুলুম?
হুঁশিয়ার তাগুত, থেমে যাও,
হুংকার! আল্লা-মা'লুম!
অটল থাকব, থেমে যায়নি
গেয়ে যাব এই গান!
কাল হতে কালান্তরে সেই—
রেখে যাব সম্মান!
ঐতিহাসিক শাপলা চত্বর
নিকষ কালো আঁধার,
তোমার তরে শত সালাম
হে প্রিয় শুহাদার।
রচনাকালঃ ৫/৫/২৪ খ্রিঃ ০৪:১০ সুপ্রভাত।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।