কোনদিন স্বাধীন কণ্ঠে বলতে পারি নি…

কোনদিন স্বাধীন কণ্ঠে বলতে পারি নি…

- আবদুল্লাহ আল আদীব

আমার বেশ মনে আছে। একদিন ছেলে বেলায় তোমাদের কোন এক হট্টগোল উৎসবে দ্বীধাহীন চিত্তে স্বাধীন কন্ঠে বলেছিলাম- “আমি তোমাদের আমন্ত্রিত একজন। তোমাদের সবটুকু আনন্দ উল্লাসের ভাগ আমিও চাই।”

তারপর আর কোনদিন ভুল করে মুখ ফসকেও বলতে পারি নি, তোমাদের সুখ দুঃখের আমিও সমান ভাগিদার। আমি তোমাদেরই একজন।

আমি কোনদিন তোমাদের আপন হতে পারি নি। কোনদিন চোখে চোখ রেখে স্বাধীন কন্ঠে বলতে পারি নি ঘৃণা করি অথবা ভালবাসি। তোমাদের মন্দ স্বভাব, মন্দ আচরণ আর হিংসাত্মক মনোভাবকে আজীবন কেবল পাশ কাটিয়ে চলেছি।

তোমাদের মর্মান্তিক ধ্বংসাত্মক কাজকে যেমন কোনদিন শব্দ করে স্বাধীন কন্ঠে ঘৃণা করতে পারি নি, তেমনি লজ্জা আর সংকোচে কোনদিন স্বীকার করতে পারি নি তোমাদের নিষ্কলুষ প্রেমের মোহময় টান।

কোনদিন বলতে পারিনি ভালবাসি, বলতে পারিনি - আমি তোমাদের খুব কাছাকাছি থাকতে চাই।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।