লিচু চোর

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি গো করলো তাড়া,
বলি থাম্ এবার দাঁড়া!
পুকুরের ঐ পাড়ে না
লিচুর এক গাছ আছে না
ওথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গেয়ে যেই উঠেছি,
ছোট এক ডাল ধরেছি,
ও বাবা মড়াৎ করে
পড়েছি সে-কি জোরে!
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের ধারে,
ব্যাটা ভাই বড় বজ্জাদ,
ধমাধম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
জোরসে মারলো ঠুসি!
আমিও কষিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটোরে শেয়াল!
আরে ধ্যাৎ শেয়াল কোথায়?
ভুলোটা দাঁড়িয়ে সেথায়!
দেখি গো আঁতকে উঠি
কুকুরও জোড়ছে ছুটে!
ও ‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গেয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ফিরে!
যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সে কি ভাই যায় রে ভুলা—
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস্? ফের হপ্তা?
তৌবা-নাক খপতা!...
তৌবা-নাক খপতা!...
তৌবা-নাক খপতা!...


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।