ওরা তিনজন কে বলো তো? হবে হয়তো ভাই,
কিন্তু ওদের চেহারায় যে কোনো মিল নাই।
ঘুরে বেড়ানোই যেন ওদের একমাত্র কাজ,
বাড়ি ফেরে তারা নাকি হলে পরে সাঁঝ।
পুঁছলাম একদিন—"তোমরা কে কী? কী তোমাদের ধর্ম?
সারাদিন যে ঘুরে বেড়াও, নেই কি কাজকর্ম?"
একজনেতে চেচিয়ে শুধায়—"নই মোরা কর্মহীন,
ও হলো সনাতনী, আর আমরা দুই মুসলিম।
আমি দিয়েছি ধান খেতে পানি; ও আলুতে ওষুধ দেবে কাল,
ওর আবার সকাল সকাল বাপুর সাথে মেরেছে জাল।"
পরে মনে হয় স্কুলেতে তিনজনে পাস দিল,
কর্মের খোঁজে একটা আমার ঢাকায় চলে গেল।
একটা দেখি সংসার দেখে, বাপের হাল মুমূর্ষু,
আর একজনে কলেজে যে যায়, স্বপ্ন নয় ক্ষুদ্র।
একজনাতে ভালো হলে, দুজনে খুশি হয়,
তিনজনাতে একসাথে যেন দুনিয়া করবে জয়!
কিছু লোকে কহিল মোরে—"কর্মে ভুলে যাবে,
সময় না পেলে সম্পর্ক কি আর এমনি বজায় রবে?"
দিন পেরাল, মাস যে গেল, গেল কত বছর,
মনের তাগিদে নিতে গেলাম তাদের একটু খবর।
লম্বা ছোকরা আছে নাকি বাড়ির পাশের স্কুলে,
আর একজনে বিদেশ থাকে, টাকা পাঠায় এই কূলে।
আর একজনের পল্লীবিদ্যুৎ-এ চাকরি হলো ভাই,
ঐ দিনের ফলাফল যেন আজ কোনো মিল নাই।
আচ্ছা, সে জিগাই সবে—"আছে কি যোগাযোগ?"
উত্তর এলো—"ভিডিও কলেই কথা হয় রোজ।"
তাহলে সম্পর্কের নাম এখন কী দিই বলো?
বন্ধুত্ব কি এমনই হয়? তোমরাই ভাই বলো।
এদের বুঝি আত্মার সাথে আছে কোনো টান,
নইলে কি আর এতকাল টিকে এই সম্পর্কের সম্মান?
দূরত্বের ওই কাঁটাতারে কি আর ভালোবাসা মরে?
হৃদয় যাদের এক সুতোয় বাঁধা, তারা কি আর পর ফেরে?
কাজের ছুতায় বাঁধন টুটে, এমন তো নয় তারা,
এরাই তো ভাই খাঁটি বন্ধু, চিরকাল বাঁধনহারা।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।