তওফিক দাও খোদা ইসলামে
মুসলিম্ জাঁহা পুন হোক আবাদ।
দাও সেই হারানো সালতানত্
দাও সেই বাহু সেই দিল্ আজাদ॥
দাও সে হাম্জা সেই বীর ওলিদ
দাও সেই উমর হারুন অল রশীদ,
দাও সেই সালাহউদ্দীন আবার
পাপ দুনিয়াতে চলুক জেহাদ॥
দাও সেই রুমী সাদী হাফিজ
সেই জামী খৈয়াম সে তবরিজ
দাও সে আকবর সেই শাহ্জাহান
দাও তাজমহলের স্বপ্ন সাধ॥
দাও ভা'য়ে ভা'য়ে সেই মিলন
সেই স্বার্থত্যাগ সেই দৃপ্ত মন,
হোক বিশ্ব মুসলিম এক জামাত
উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ॥
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।