— ২ আগস্ট, ২০২৬
পুরুষের জীবন একটি মস্ত বড় নদী,
কূল ভেঙে যায় তবুও সইতে হয় নিরবধি।
বুকে ব্যথার ঝড় তবুও, ঝরে না চোখের জল,
পুরুষ মানেই শক্ত পাথর, কষ্ট সহে অবিরল।
নিজের সুখ সে দেয় বিসর্জন হাসিমুখে রোজ,
সবাই শুধু নিজের বোঝে, কে নেয় কার খোঁজ!
পুরুষের জীবন আছে, বাঁচার নেই অধিকার,
কেউ শোনে না বুক-পিঞ্জরের নীরব হাহাকার।
সবাই খোঁজে তাহার নিকট আশ্রয় আর আলো,
নিজের প্রদীপ নিভিয়ে সে রাখে অন্যকে ভালো।
কষ্টগুলো চেপে রেখে মুখে ফুটায় হাসি,
পুরুষ মানেই দায়িত্বের এক পাহাড়ি-অধিবাসী।
পুরুষের কান্না কভু চোখে দেখা যায় না,
বুকের গভীর ক্ষতগুলো কেউ ছুঁতে চায় না।
নিদারুণ এক নীরবতায় কাটিয়ে সারাজীবন,
কষ্টের সাথে লড়াই করেই অভ্যস্ত তার মন।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।