প্রেম ভালোবাসা
কবি ইমদাদ শাহ্
হৃদয় বাঁধি হৃদয়ের লাগি
বেঁধে দেখি কে অভাগী
কে অভাগী সারা
আমার প্রেম শুধু তার তরে
তার তরে এ হৃদয়হারা
তারে রাখি যতনে হৃদয় মন্দিরে
আশা দেই ভাষা দেই আপন করিবারে
ছাড়ি না আমি তারে
বুকের ভেতরে বাঁধি বাসা
তারে দেই প্রেম আমি
তার তরে নিবেদি ভালোবাসা
অপ্রেমে যার হৃদয় ক্ষয়ে হয়েছে শূন্য
হিংসে যারে করেছে প্রেমে অপূর্ণ
উঠে না চাঁদ তার হৃদয়ে
তার হৃদয় মিথ্যার ছলনায় গেছে ক্ষয়ে
তারেও আমি পথ দেখাই
তারেও আমি ভালোবাসতে শেখাই
তার আপন জনারে
অন্তহীন প্রেম নদীর মতো বয়ে চলে
ঝর্নার মতো হৃদয়ের কথা বলে
আকাশের মতো বিশাল বুক তার
সে প্রেম সুউচ্চ পাহাড়
আবেগী হৃদয়ের বশে নয়
সে প্রেমে সৌর তারারো হয় মিটিমিটি চোখে
আর চাঁদমুখ ঢেকে দেয় সমস্ত রাতের চিহ্ন
জলে অন্তরীক্ষে মিয়ম্রান সুরে
প্রেমের স্বপ্নগুলো আকাশে উড়ে
তারা দুজন তার থেকেও অনেক দূরে
গায় প্রেমের গান
ভালোবাসা যে চায় নিভৃতে একা
তার অধিকার তার হৃদয়ে রাখা
আপন জনারে
প্রেম এক নরকের আগুন
যে একবার জ্বললে আর নিভে নারে
আমি পথ দেখাই তারে
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।