সত্যের জন্য লেখা - মোঃ এসপিএস শুভ

সত্যের জন্য লেখা - মোঃ এসপিএস শুভ

- কবি এসপিএস শুভ

স্বাধীন দেশে উড়াও তুমি আজ স্বাধীন পতাকা,
স্বাধীন দেশে আর থাকবে না মিথ্যা কোনো ঢাকা।
দেশের জন্য কবির কলম লেখে ভালোবেসে,
তারে কেন জিম্মি করি রাখো পরিশেষে।

মনের যত কথা আছে লিখতে পারে কবি,
ভাবনাগুলো সাজিয়ে সব ভেসে ওঠে ছবি!
কবির কলম সত্যের ন্যায়ে চলে আপন মনে,
চাপ-মিথ্যা ঘুরিয়ে দিয়ে সত্যের বিজয় আনে।

ভাবনাগুলো কবির মনে আসে শত-শত,
ছন্দ দিয়ে প্রকাশ করে কবির ভাবনা যত!
সমাজের সব কীর্তিকলাপ ধরে প্রিয় কবি,
সাংবাদিকের কলম ভয়ে ভাগে শোষক সবি!

সাংবাদিকের কলম ভয়ে কাঁপে থরথর!
সেখানেতে কবির কলম দেশটা মুক্ত করো।
ফুঁসে ওঠা কবির কলম ভালো-মন্দ ধরে,
অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ কবির কলম করে।

কবির কলম নাহি এটা সংগ্রাম অস্ত্র বলে!
প্রতিবাদে এই অস্ত্রটা নিচ্ছে সবাই তুলে।
কবির চিন্তা-কবির ভাবনা দেশটা মুক্ত রাখা,
সত্য নিয়ে চিত্র বাঁধে সত্যের জন্য লেখা।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।