— ২ অক্টোবর, ২০২১
মা আসবেন বছর ঘুরে
উৎসব হবে জগত জুড়ে ।
শারদীয়া র আগমনে
লাগলো দোলা সবার প্রাণে।
পুজো মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা।
পুজো মানে হারিয়ে যাওয়া
আমার ছোট বেলা।
পুজো মানেই নানান রঙে
রঙিন হবার দিন।
পুজো মানেই ঢাক আর কাঁসর
বাজবে সারা দিন।
পুজো মানেই একটা বছর
অপেক্ষার দিন শেষ।
পুজো মানে ছৈ-হুল্লোড় আর
আনন্দ হবে বেশ।
পুজো মানেই সবার বাড়িতে
নাড়ু মুড়ি র ধুম।
পুজো মানেই সবার চোখের
হারিয়ে যাওয়া ঘুম।
পুজো মানেই শরৎ এর শুরু
গ্রীষ্ম বর্ষা শেষ।
পুজো মানেই উঠবে মেতে
আমার বাংলাদেশ।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।