অভিমান ভালোবাসি

অভিমান ভালোবাসি

- কাজী মুয়িদ

অভিমান বড় আকস্মিক জিনিস!
ছোঁয়া যায় না, ধরা যায় না, মানুষগুলো তা বুঝতে পারেনা।
শব্দটা এত ছোট তবুও দুহাতে যেন আগলে রাখা যায় না।
ছোট্ট এই অভিমানটা কিভাবে একটা মস্ত বড় সুখ কে হারিয়ে দেয় অনায়াসে।
চঞ্চল হৃদয়টাকে করে দেয় নিস্তেজ।
প্রিয় মানুষগুলোকে ঠেলে দেয় হাজার মাইল দূরে।

কেউ কেউ হারিয়ে যায় ব্যস্ততায়,
কেউ বুঝতে পারে অভিমান টাকে—
কিছু হৃদয়ের মানুষ, যার হাজার ব্যস্ততাও ব্যস্ততা নয়।
বুঝতে পেরে তারা চেষ্টা করে—
চেষ্টা করে প্রিয় মানুষটার অভিমান চুকিয়ে তাকে কাছে টেনে নেওয়ার।

কিন্তু!
কিন্তু কি?

কিন্তু অভিমানটা যে বড়ই জেদি!
তাকে বধ করতে করতে কেটে যায় পুরো একটা জীবন।

আকাশ থেকে বৃষ্টি ঝরে
বাতাস ভরা গন্ধ,
অভিমানী যে তুইও ভীষণ
অভিমানী তোর ছন্দ।

তাই তোমার অভিমান যখন আমার হাতে পেয়েছিলাম তাকে বধ করার বৃথা চেষ্টা করিনি,
আমি জানি তুমি কবিতা পছন্দ করো, তোমার অভিমান বড় শক্ত- অন্যদের থেকে বহু গুণ।

আকাশ জুড়ে কালো মেঘ
কালো সব ধোয়া,
স্নিগ্ধ বারির প্রতি ফোটাতেই
অভিমানের ছোঁয়া।

তোমার অভিমান কে কখনো বোধ করতে চেষ্টা করিনি,
আমি তোমার অভিমানগুলোকে ভালোবেসে আগলে নিয়েছি তাই।
যে নিস্তব্ধ অভিমান তোমাকে নিশ্চুপ করে দিয়েছে—
আমি তোমাকে সেই অভিমান সহ তোমাকে জড়িয়ে নিয়েছি।
পুনর্জন্ম তো হবে না!
সুতরাং, তোমার অভিমানের সাথে লড়াই করে পুরো জীবনটা দূরে থেকে যাওয়ায় কী লাভ!
তাই যতদূর জুড়ে তোমার অভিমানের রেশ- তার সবটুকু জুড়ে আগলে নিলাম আমি তোমায়।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।