কেন মাঝ রাতে, সবাই খুব কাঁদে
জানতে চাই আমি নিজে,
তাই তো দিন রাত, দিয়ে সব বাদ
ছুটি এক মোল্লার পিছে।
মাঝ রাতে একি, মোল্লাকে দেখি
কেঁদে দেয় সব ভাসিয়ে
কী এমন দুঃখ, নাকি কোনো সুখ
মোল্লার কাছেই গিয়ে—
আমি নিজেই সেধে, জানতে চাই কেঁদে
কেন করছে এত কষ্ট বহন?
মোল্লা হাসিয়া কাঁপাল ঘর, উত্তর দিল তারপর
উত্তর ছিল তার এমন,
"রাতে ওই আকাশে, ছড়িয়ে দিয়ে বাতাসে
বলি যখন আল্লাহু আকবার,
দারুন পলকে, তখন ঝলকে
খুলে যায় আর দ্বার।
সেটাই পাই, যেটাই চাই
তখন আমি নিজ মনে,
লাগে ভারী সুখ, ভরে যায় বুক
মাঝরাতের সেই ক্ষণে।
এই সেই কারণ, যেজন্য সেই ক্ষণ
ঝরে এত রহমত,
বাদ দিয়ে ঘুম, পড়ে যায় ধুম
কুড়াতে থাকি বরকত।
সব বাদ দিয়ে, চাওয়া জিনিস নিয়ে
তখন আসে আল্লাহর দূত—
মাঝ রাতে গিয়ে, ঘুম বাদ দিয়ে
তাই তো পড়ি তাহাজ্জুদ ।"
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।