কেন যে সে ঘুরে বেড়ায় শুধু
নাইকি তার নীড়?
কেন যে তার নতুনের জন্য
আগ্রহ এত অধীর?
শুধু কি সব জানার জন্য
জন্ম তার হয়!
কোনো বাঁধাতেই পায় না যে সে
কোনো রকমের ভয়।
পথে পথে সে ঘুরে বেড়ায় আর
কুড়ায় শুধু জ্ঞান;
মাঝে মাঝে সে গাছ তলা বয়ে
করে অবিরাম ধ্যান।
ক্ষুধা যবে পায় ভিক্ষা করিয়া
জুটায় পেটের অন্ন,
খোদায় তখন জানায় ধন্যবাদ
সবই তার জন্য।
সারা ভুবনে হেঁটে যায় আর
জ্ঞান খোঁজে চার চোখ,
একে একে করে নানা জ্ঞান শুধু
করে যায় সে যোগ।
কত রকমের পরাজয়কে
মন দিয়ে করে জয়,
শত রকমের শত অনুভবে
অনুভুত যে হয়।
সুখ থাক বা দুখ থাক মনে
মুখে শুধু তার হাসি,
আজীবন শুধু হেসে যায় সেই
ত্যাগী-সাধু-সন্ন্যাসী।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।