অমর মানবতা

আমরা মানুষ
আমরা কোনো জন্তু-জানোয়ার নই,
আমরা কোনো পশু নই।

আমরা সকলে এই ধরণীর জনম,
মরে-বেঁচে শান্তি করি তাঁর বক্ষে পরম;
তবুও আমাদের অন্তরটা থাকে গরম,
শুধু বিরাজ করে নিষ্ঠুরতা চরম;
ভাই দানে ভাইয়ের হাতে মরণ।।

পথ ধরে হেঁটে যাই যবে,
দেখিতে পাইতো মানুষ সবে,
অসহায় গরীব-দুঃখীর তরে;
ধনীর দুলালের ক্রোধ যত পড়ে।।

একই মাটির সৃষ্টি এ জীব -
বুনে চলি শত - জাতি, ধর্ম আর বর্ণের বীজ।
মারামারি, হানাহানি করে হয় মানব নীচ,
সাম্প্রদায়িকতা আর অহিংসতায় আজ - পৃথিবী গিজ গিজ;
স্বার্থের খেলায় সকলে আজ - মেতে আছি নিজ নিজ।।

হে শ্রেষ্ঠ জীব,
অনুত্তপ্ত নয় কি তোমার দিল?
কেন শুকলো তোমার বিল?
কেন নেই তোমাদের মিল?

বহু কাল পরে উঠিতেছে বেলা,
ত্যাজিতে হইবে যত স্বার্থের খেলা;
বাঁচাইবে মোদের একই ভেলা,
একতা রক্ষিবে মোদের মিলন মেলা।।

হ্যাঁ! এটাই মোদের পাঁতি
আমরা রক্ষিব আমাদের জাতি।।

হে বিশ্বব্রহ্মাণ্ডের অণু-পরমাণু,
জান কি আমাদের দিশারী?
আমরা কাদের নীতি বই?
আমরা মানুষ জাতি!
আমরা কোনো জন্তু-জানোয়ার নই!!


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।