বর্ষার জলছবি

বর্ষার জলছবি

- ফাহমিদা আক্তার অর্ষা

ঝমঝমিয়ে বৃষ্টি এলো,
কাঁপলো সবুজ পাতা,
হনহনিয়ে ছুটলো মানুষ,
মাথায় নিয়ে ছাতা।।

বর্ষা এলো, বারি নিয়ে,
শিশুদের ওই মত্ত সাঁতার
কাজল বিলে;
টইটম্বুর পানিতে হল বকের শিকার,
ক্ষুদ্র মাছ সবে।
জাল পরল ওই যে বিরাট
সাতরাঙার ঝিলে,
নৌকা চলল এধার ওধার
বর্ষা বরণ হাটে ।।

বর্ষা এলো, পানি এলো
পুকুর ডোবা ভরে গেল;
ব্যাঙ ডাকলো ঘ্যাঙর ঘ্যাঙ
খুকি চলল ডং ডং।।

বর্ষা এলো বন্যা নিয়ে,
নদী-মাঠ সবই গিলে;
সাবাড় হলো উঠোন-বাড়ি,
সবাই দেখে দাপটখানি।।

পলি মাটি আনল অম্বু,
সোনালি ফসল ফলল তবু;
লুকিয়ে থাকে সূর্য মামা,
তাল মেলায় ছন্দ-তারা।।

গরগর করে বাজ পড়ল,
মেঘে মেঘে আকাশ ঢাকল;
ওরা সবাই একই কাজের কাজি—
ঝরাবে তারা বর্ষারই পানি।।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।