সংকল্পের তীরন্দাজ

সংকল্পের তীরন্দাজ

- ফাহমিদা আক্তার অর্ষা

কষ্ট অকখে কষ্ট,
কষ্ট দুগুণী যন্ত্রণা!
এই জীবনে পেলাম শুধু- দুঃখ আর হতাশা।।

যা চাই মন-সংকল্পে,
পাই তার উল্টো জীবন রথে।
তবু আমি ছাড়িনি'ক হাল—
করতে পূরণ স্বপ্ন আমার।।

যা পেতে চাই জগৎ সংসারে,
অর্জন করব দৃঢ় সংকল্পে।

শুনব নাকো কোনো গুঞ্জন,
করব জীবন-তরী পার;
ছাড়ব নাকো হাল,
মেলব জীবন পাল।।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (1)
কাজী মুয়িদ - 14 hours ago

অসাধারণ লিখেছেন