বিদ্রোহী মাটি ও মানবতা

বিদ্রোহী মাটি ও মানবতা

- ফাহমিদা আক্তার অর্ষা

মাটির দান এ ধরণী,
তাঁর কল্যাণেই জাগ্রত পৃথিবী।
তাঁরই ঔজ্বল্যে উজ্জ্বল এ মেদিনী,
সেই তো মোদের জন্মদাত্রী মাটি।।

হ্যাঁ! এই তো সেই মাটি,
যার দৌলতে মোদের সূতী;
তারই বক্ষে ফসল জন্মি,
দিচ্ছি আমরা জীবন পারি।।

সেই তো সকল ঐশ্বর্যের অধিকারী
স্বর্ণ, রৌপ্য মণিমুক্তার বাহারী,
তেল কয়লা বারির ধারিণী;
মানুষ জীবের কবরস্থান প্রসূতি
সে-ই তো মহা বিস্ময়ের মাটি।।

হে সকল মনুষ্য জীব,
একবার ভেবে দেখ নিজ নিজ;
সেই মাটিরে ছাড়িয়া মূল্যবান পিট
পারিতেনা আহরিতে হীরে মানিক।।

সেই মাটি আজ কংক্রিটের ঘাঁটি
নিঃস্ব হচ্ছে তার উর্বরতার শক্তি
ওর পেছনে তো মানুষেরাই দায়ী।।

এ চন্দ্র সূর্য গ্রহ যায় মুছি
দিক-দিগন্তের জীব-জড় ভয়ে কাঁপি
আসছে ধেয়ে মহা প্রলয়ের বাঁশি!

ওহে মানুষ জাতি,
সাবধান!
রচনা কর এক বিদ্রোহী অভিধান
তোমার কলমে ঘোষণা কর অভিযান
মাটি রক্ষার্থে প্রচার কর মহা বিধান
হও আজি শপথের মহিমায় মহীয়ান
কর তোমার মাটিরে সুমহান
নিশ্চিহ্ন কর সকল মূর্খের অভিমান
সাবধান!! সাবধান!!!


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।