নীলাদ্র প্রহর

নীলাদ্র প্রহর

- সৈয়দ রনো

সোনালী রোদ্দুরে ভিজে গেছে ময়ূর পেখম ডানা
চুপসে গেছে হৃদয়ের ভাবাবেগ
চৈত্র খড়তাপে পুড়ে ফ্যাকাশে মলিন
হৃদয় গহীনে রক্ষিত জীবনের জৈবিক তারুণ্য

পাহাড় চাপে নূইয়ে পড়া জীবন কচুর পাতার টলমল জল চোখের নিমিষেই ঝরবে অবিরাম
শংকায় জেগে থাকে কামার্ত রাত

চাঁদের বাঁকা হাসি ঠোঁটে মেখে পদ্মচোখে কে যেন ডাকে
কে যেনো ডাকে মোহিত কণ্ঠে নিঃসঙ্গতার নীলাদ্র প্রহরে
কে যেনো কোকিলকণ্ঠে ডাকে অন্তহীন আনন্দে
ফিরে তাকাতেই দেখি
গাছের ডগায় আটকেপড়া বৃষ্টিতে ক্ষয়িষ্ণু বিকেল

ক্লান্ত চোখে তাকিয়ে দেখি অন্ধকার আবৃত
জীবনের পাঠশালায় দাঁড়িয়ে আছে নিরন্তর শৈশব
স্মৃতিঘেরা জীবনের ঘোর অন্ধকার
ফিকে হয়ে আসে জীবনের প্রতিচ্ছবি।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।