খামখেয়ালি

অনেক আছে স্বপ্ন আমার,
পূর্ণ রয় চিন্তার খোরাক,
এই ভেবে সেই ভেবে কেটে যায় দিনরাত।
না হয় কোনো কাজের কাজ -
ভুল হয় শুধু পথ মাঝ-
কল্পনায় দেখি, আমি হয়ে গেছি লাট!
তবুও হয় নাকো শেষ মোর প্রাপ্তির বাসনায়,
অনেক আছে স্বপ্ন আমার।

বিনিদ্র রজনী অবসানে পুলক জাগিলো মোর ...
সেকি হায় ! কোথায় গেলে সে সুধার ঘোর!
কোথায় সেই কল্পনা আর কোথায় বাসনার লাট,
বিস্ময়ে আবিষ্কার করি, আমার স্বপ্নের ছাট।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।