রব্বুনাল্লাহ

রব্বুনাল্লাহ

- মোঃ নিজাম গাজী

আসমানের ঐ রব, তুমি আসমানেতে নও,
তুমি আমার হৃদয় মাঝে সবসময়তে রও।
তোমায় আমি ডাকি যখন তখন আমি পাই,
তুমি ছাড়া এই ভুবনে আমার তো কেউ নাই।।

আমি পবিত্র না হলে রহমতের মালাইকারা আসে না তো পাশে,
তোমায় আমি যেকোনো অবস্থায় ডাক দিলে পাইগো পাশে।
আমি না ডাকলেও তুমি আমার পাশে থাকো,
ইয়া ওয়াদুদু! তুমি আমায় ছেড়ে যেও নাকো।।

পথহারা হয়ে গেলে, ওগো রব, ছেড়ে দিও নাকো,
ইয়া রশিদু, সঠিক পথে নিও, ভুলে যেও নাকো।
বিপদকালে কেউ থাকে না, সবাই স্বার্থপর,
তুমি থাকো সবসময়তে, আল্লাহু আকবার!!

তুমি ছাড়া কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ!
তুমি আমার প্রতিপালক ইয়া রব্বুনাল্লাহ!!
তুমি আমার একমাত্র অভিভাবক ও পরম বন্ধুগো,
রব্বুনাল্লাহ! তুমি আমায় ছেড়ে যেও নাকো।।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।