1টি কবিতা · 13 বার পঠিত
কবি মো: নিজাম গাজী ১৯৯৩ সালে বাগেরহাট জেলায় জন্মগ্রহন করেন। তার পিতা মোঃ সাখাওয়াত গাজী এবং মাতা বিউটি বেগম। কবি পাঁচ ভাই বোনের মধ্যে চতুর্থ তম। কবি ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে এইচএসসি পাশ করেন এবং ২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১ম শ্রেনী পেয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে অবশ্য তিনি সোমাটোফর্ম ডিসঅর্ডার নামক জটিল মানসিক রোগ ও নানাবিধ শারীরিক রোগের কারণে লেখাপড়া ও লেখালেখির ইতি টানেন। কবি মাত্র সাত বছর বয়সে লেখালেখি শুরু করেন। এছাড়া কবি একজন ভালো লেখকও বটে। ২৬ শে আগষ্ট ২০১৪ ইং তারিখে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় “প্রদীপের নিচে অন্ধকার” শীর্ষক শিরোনামে কবির প্রথম কলাম প্রকাশিত হয়। এছাড়া প্রথম আলো, ইত্তেফাক, ইনকিলাব, কালের কন্ঠ, সমকাল, যুগান্তর, নয়াদিগন্ত, মানবকন্ঠ ও দৈনিক আলোকিত বাংলাদেশ সহ বহু সংবাদপত্রে তার অসংখ্য কলাম ও কবিতা প্রকাশিত হয়েছে। ২০১৭ সালে তার একক কাব্যগ্রন্থ "হারানো কবিতা" প্রকাশিত হয়। এর আগে ২০১৬ সালে অমর একুশে বই মেলায় কবি নাজমুল হুদা সম্পাদিত কাব্যমঞ্জুষা বইতে কবির কবিতা প্রকাশিত হয়। এছাড়া তিনি সামহোয়্যারইন ব্লগ, বাংলা কবিতা ডটকম, গানের পাতা ডটকম, গল্পকবিতা ডটকম ও তারুণ্য ব্লগে ২০১৪ সাল হতে লেখালেখি করে আসছেন। বর্তমানে কবি অসুস্থতা নিয়ে মানবেতর জীবনযাপন করতেছেন।