“Hope” is the thing with feathers -
That perches in the soul -
And sings the tune without the words -
And never stops - at all -
And sweetest - in the Gale - is heard -
And sore must be the storm -
That could abash the little Bird
That kept so many warm -
I’ve heard it in the chillest land -
And on the strangest Sea -
Yet - never - in Extremity,
It asked a crumb - of me.
-----------------------------------------
“আশা”—পালকওয়ালা এক পাখি,
যে এসে বসে আত্মার গভীরে—
শব্দহীন এক সুর গায় সে,
আর থামে না—
কখনোই না।
আর ঝড় যত প্রবল হয়,
তার গান তত মধুর হয়ে ওঠে—
কী ভয়ংকর হতে হবে সেই ঝড়কে,
যে ক্ষুদ্র পাখিটিকে ভেঙে দিতে পারে,
যে পাখি তার উষ্ণতায়
এত মানুষকে বাঁচিয়ে রেখেছে!
আমি তাকে শুনেছি
সবচেয়ে শীতল ভূমিতেও,
শুনেছি অচেনা এক সমুদ্রের বুকে—
তবু জীবনের চরম দুর্দিনেও
সে কখনো আমার কাছে
চায়নি একটুকরো রুটিও।
আশা শুধু গান গেয়েছে—
আর আমাকে বাঁচিয়ে রেখেছে।
Copyright Credit: Emily Dickinson, "'Hope' is the thing with feathers - " (314) from The Poems of Emily Dickinson: Reading Edition, edited by Ralph W. Franklin, Ralph W. Franklin, ed., Cambridge, Mass: The Belknap Press of Harvard University Press, Copyright © 1998, 1999 by the President and Fellows of Harvard College. Copyright © 1951, 1955 by the President and Fellows of Harvard College. Copyright © renewed 1979, 1983 by the President and Fellows of Harvard College. Copyright © 1914, 1918, 1919, 1924, 1929, 1930, 1932, 1935, 1937, 1942 by Martha Dickinson Bianchi. Copyright © 1952, 1957, 1958, 1963, 1965 by Mary L. Hampson. Used by permission. All rights reserved.
Public domain.
Source: The Poems of Emily Dickinson Edited by R. W. Franklin (The Belknap Press of Harvard University Press, 1999)
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।