আল আমিন ইসলাম

আল আমিন ইসলাম

2টি কবিতা  ·  288 বার পঠিত

আল আমিন ইসলাম জন্ম ১২ নভেম্বর ১৯৯৯,রংপুর জেলার বদরগন্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে।পিতা মোঃ আমীর আলী ও মাতা মোছাঃ রেহেনা পারভীন। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর দক্ষিণ শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার হাতেখড়ি । এলাকার ময়নাকুড়ি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও বদরগন্জ ডিগ্রি কলেজ(বর্তমান সরকারি কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।ছোট বেলা থেকেই লেখালেখি তার অন্যতম শখ ও নেশা। কবিতা লেখার মধ্য দিয়েই তার সাহিত্যের জগতে প্রবেশ। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থঃ একমুঠো সুখ(২০২২), নোনাজলে নীলরঙ(২০২৩), আগুন পুষি রাখি(২০২৬)। তিনি ২০২২ সালে ইউ এস বাংলা সাহিত্য সম্মাননা পেয়েছেন, ২০২৬ সালে ফিরেদেখা পদক পেয়েছেন। বর্তমানে তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন । ফিরেদেখা সাহিত্য সংগঠনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

আল আমিন ইসলাম এর কবিতা