আমার দাদি

আমাদের আছে একটা পারিবারিক গোরস্থান, সেইখানেতে শায়িত আছেন আমার প্রিয় দাদিজান। দুদিন হলো শুয়ে আছেন অন্ধকার সেই কবরে, এখন আর বলবেন না কথা দিন-রাত্রির প্রহরে।

মেহগনি গাছের নিচে শায়িত আছেন আমার দাদি, মনে পড়লে অতীত স্মৃতি, অশ্রুজলে শুধুই কাঁদি। কাঁদতে কাঁদতে চোখে আমার ভেসে উঠল নদী, নদী থেকে সাগরে জল গড়াচ্ছে নিরবধি।

আমার দাদি পড়তেন নামাজ ওই সে জায়নামাজে, আমি এখন নামাজ পড়ি সেথায়, সকাল সাজে। খোদার কাছে দোয়া করি প্রতিদিন পাঁচ ওয়াক্তে-তাঁহার যেন হয় ঠাঁই চিরস্থায়ী বেহেশতে।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।