নীরবে নিভে গেল স্নেহের আলো,
কণ্ঠে ছিল তোমার; মমতার ভালোবাসা ঢালো ।
আঙিনায় বসে শোনাতে;জীবনের কথা,
হাসির আড়ালে লুকানো শত;সহনশীল ব্যথা ।
আজ ঘরটা ফাঁকা, বুকটা ভীষণ খালি,
তোমাকে ছাড়া জীবন দাদি, শূন্যতার দাঁড়ি।
আশা দিলে থেকে যাবে, রাখবে নাকো একা,
সব ছেড়ে চলে গেলে, ভেঙে দিলে কথা ।
হঠাৎ যেন মনে হয়,
কোথা থেকে ডাক হয়,
দূরে যাস না আর ,
দাদু ভাই কাছে আয়।
মহামতি আছিয়া,
ক্ষমা কি করোনি আমায় ,
দেখতে যে আসেনি তাই ,
আমি তবে স্বার্থপর নই,‘কলেজা’তোমার।
হে আল্লাহ ,করুণা অফুরান ,
দাদিকে দিও মোর, ফেরদৌসে স্থান।
আমাদের চোখে অশ্রু, হৃদয়ে ভরা দোয়া ,
চিরকাল বেচে থাকুক, দাদির সেই ছোঁয়া ।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।