হেমন্ত

হেমন্ত

- ইমদাদ শাহ্

পাকা ধানের রং মেখেছে অবারিত মাঠ দিগন্ত
ধানের গন্ধে মন ভরে না বাংলায় এল হেমন্ত
ঘাসের পথে চলতে দেখি শিশিরে ফুল ফুটন্ত
রোদ্দুরে তার রূপের নাওয়ায় বাংলায় এল হেমন্ত
সবুজ পাতায় শিশির খেলে কোন সে ঋতু হেমন্ত
সোনা রোদ কুড়িয়ে ধানে অঘ্রানে ধান ফুটন্ত
শস্যে খাঁ খাঁ মাঠ পুড়ে তাই আজ পরে যায় সারা
আজ কৃষানের ব্যস্ত মাঠে কাজের বড় তাড়া
মাঠের পরে মাঠ পেরিয়ে শীতের ফসল বুনে
হেমন্তটা তাই কৃষানেরই শান্তি চিকুর মনে
নতুন ধানের গন্ধে মাতে মন হয় তার উৎপল
নায়র নিয়ে জামাই ছুটে বাংলা তাই আজ চঞ্চল


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।