ছোট্ট সন্তান আদরের হলেও,
অধিকারের দিক থেকে অনেক বিষয়েই বঞ্চিত।
কারো জীবন গুছিয়ে দিতে,
কারো জীবন আঁধারে থাকে,
সেই ছেলেটাই ছোট্ট।
ভাই বিয়ে করে বদলে যায়,
তবু কত ভাবেই তাকে আগলে রাখে বাবা-মা,
আর ছোট্ট সন্তান হয় বোঝা!
বড় সন্তানের জন্য নিজের জীবনটাই শেষ করে দেয়,
বঞ্চিত হয় ছোট্ট সন্তানই।
ভাই ভাইকে মনে রাখলেও,
রাখে না মনের সুস্থানে,
ছোট্ট সন্তানটিই হয় বটগাছ হারা।
তার অজান্তে তো অনেক কিছুই করা যেত,
কিন্তু তাকে দেওয়া হয় আতঙ্ক।
বাবা-মা চিন্তা করে বড় সন্তানের সুখের,
অথচ দেখো, ছোট্ট সন্তান নাকি আদরের!
খাবার প্লেটে খোঁটা,
ছোট্ট কালে ওই ব্যক্তিই দিত কপালে ফোঁটা।
আমিই সেই ছোট্ট চরিত্র,
কিংবা কারো ঘাড়ে বসা দানবের মতো পাহাড়।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।