আমি হতে চাই

আমি হতে চাই

- কাজী মুয়িদ

আমি হতে চাই আকাশ ভরা তারা,
রাতের আকাশের সৌন্দর্য পূর্ণ হয় না যাকে ছাড়া।
আমি হতে চাই পূর্ণিমার ওই চাঁদ,
যাকে ছাড়া গভীর আঁধারে ঢেকে যায় ওই রাত।
আমি হতে চাই দিনের আলো,
মুছে দিয়ে রাতের অন্ধকারের সব কালো।
আমি হতে চাই সবার মনের সুখ,
মানুষের মন থেকে মুছে দিয়ে সব রকমের দুখ।
আমি হতে চাই মায়ের মুখের হাসি,
একবার তাকে বলে,মাগো তোমায় ভালোবাসি।
আমি হতে চাই ন্যায়ের দেবতা,
পৃথিবী থেকে মুছে দিয়ে সকল অসমতা।
আমি হতে চাই সমস্যার সমাধান,
যাকে পেয়ে সব মানুষের শান্ত হবে প্রাণ।
আমি হতে চাই শান্তি ছায়া,
সবার মনে মনে গেঁথে দিয়ে প্রীতির এক মায়া।
আমি হতে চাই অবিরাম প্রবাহমান আনন্দ,
সবার মনে জাগিয়ে শুধু নিত্য নতুন ছন্দ।
আমি হতে চাই আরো অনেক অনেক অনেক কিছু,
তাইতো আজও ছুটে যাই এই সময়ের পিছু পিছু।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।