তুমি কি জানো তুমি কত বড় বোকা?
তুমি অপদার্থ ছাড়া আর কিছুই তো নও,
তোমার কিসের এত অহংকার, কিসের এত গর্ব বলো?
তুমি কি জানো না, এই নশ্বর পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়?
কেন তুমি মানুষের মূল্যায়নে বারবার ব্যর্থ?
কেন তুমি নিজের আপন মানুষদের থেকে
নিজেকে সবসময় আড়াল করার চেষ্টায় রত?
কেনই বা তুমি তাদের থেকে সরে যাচ্ছ বহুদূর ?
তুমি কি জানো না, তুমিই তাদের অবলম্বন?
তুমিই তাদের বেঁচে থাকার আশা!
কেন তুমি জন্মদাত্রী মায়ের
অশ্রুভেজা মুখ দেখেও, এখনো নিরব?
তুমিই কি নও তাঁর কষ্টের কোনো কারণ?
ভুল জেনেও আজ তুমি, কেন শুধুমাত্র অনুশোচনায় দগ্ধ ?
কেন আজও পারোনি, ভুলের প্রতিকার করতে?
কিসের এত অপারগতা তোমার?
কেন তুমি সবসময় নিজের অনুভূতি লুকাতে ব্যস্ত?
কেন তুমি তাদেরই অবহেলা করছো,
যাদের নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো?
তাদের মুখে হাসি ফোটাতে, তাদের সুখের তরে,
তুমি কি নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত নও?
কেন তুমি তাদের সঙ্গে মেলে ধরো না মনের দুয়ার?
তারা তো অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করে।
তুমি তাদের মূল্য কিভাবে অস্বীকার করবে?
তারা যে জড়িয়ে আছে তোমার জীবনের প্রতিটি স্তরে!
তুমি কোন ভবিষ্যতের আশায় তাদের বঞ্চিত করছো,
একই সাথে নিজেকেও?
যেখানে জীবনের এক মুহূর্তেরও
কোনো নিশ্চয়তাই নেই?
তবে কেন এত দূরত্ব, কেন এত নীরবতা?
তুমি কি জানো না—
তুমি শুধুমাত্র দগ্ধ হওয়ার জন্য, শুধুমাত্র অনুশোচনার জন্য
এই পৃথিবীতে জন্মাও নি?
জীবন তো শুধু আক্ষেপের দীর্ঘশ্বাস নয়,
ভালোবাসার মানুষগুলোর পাশে থাকাও জীবনের জয়!
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।