রোগী

বর্তমানের মানুষগুলো সব
হয়েছে ভারী ভোগী;
খেয়ে খেয়ে আজ সবাই শুধু
হয়ে যাচ্ছে রোগী।
রোগী মানে তখন ভীষণ অসুখ
বিছানায় থাকে পড়ে,
শরীর তখন অনেক দুর্বল
যায় যেন প্রায় মরে।
কথা বলার কেউ থাকে না
ব্যস্ত সবাই কাজে;
সারাদিন শুয়ে থেকে যেন
রোগী মরার সাজে।
জ্বরে পুড়ে যায় যে শরীর
গায়ে ভীষণ জ্বালা,
রোগ কমাতে ওষুধ খেয়ে
বুড়ো হওয়ার পালা।
কত কষ্টে যে রোগ সারে
তা যদি কেউ বুঝতো—
কোন পথ দিয়ে পালানো যায়
সেই পথটাই খুঁজতো।
যদি রোগের কষ্ট মনে থাকত
থাকতো না কেউ ভোগী;
পৃথিবী থেকে কমে যেত আর
সব রকমের রোগী।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।