কেউ একা বাঁচতে পারে না
একটা গাছ পারে না
একটা পাথরও না
করোনার সময় অনেকে
একা বাঁচতে চেয়েছিলো
তারা মারা গেছে
যারা সন্ত-নি:স্ব-বিরহকাতর
একা বাঁচার জন্য তারা
ঝাঁপ দেয় নির্বাণ সাগরে
তাদের আর্তনাদ ফিরে আসে
পারমাণবিক প্রতিধ্বনি হয়ে
যুদ্ধে কেউ একা জেতে না
একা পরাজিতও হয় না
কোনো ধনকুবের সে হোক কারুন
কিংবা ইলন মাক্স
কেউ একা কিছুই করতে পারে না
বাঁচতেও পারে না
মরতেও না
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।