কেউ কোনোকিছু হারাতে চায় না
কৈশোরে মার্বেল হারানোর বেদনা এখনো ডুকরে ওঠে
একটা প্রিয় ঘুড়ি ভোকাট্টা হলে সারারাত ঘুম আসতো না
বন্ধু যেদিন ব্রিজ থেকে বানের জলে লাফ দিয়ে হারিয়ে গেলো
তারপর অনেকদিন ঘুম আসেনি
কিংবা হারানো চশমা -মোবাইল -বিমানের ল্যাগেজ কেউ হারাতে চায় না
আর চাকরি হারানো মানুষ হারিয়ে ফেলে হাত
প্রিয় মানুষ হারালে অদৃশ্য হয়ে যায় আনন্দ
কেউ কোনোকিছু হারাতে চায় না
এমন কি এক টুকরো কাগজও না
ভাবি তাদের কথা যারা হারিয়ে ফেলছে স্বাধীনতা আর ভাষা
এখন মনে হয় আমি সবকিছু হারাতে পারি মাতৃভূমি ছাড়া
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।