আমি তোমাকে পাবো বলে কত পথ হেঁটেছি একা একা
যদি কখনও পথের ধারে পেয়ে যায় তোমার দেখা—
আমি খুঁজেছি তোমাকে রাতের আকাশে পূর্ণিমার ওই চাঁদে,
খুঁজেছি তোমাকে নীল জোছনায় অন্ধকারের রাতে,
খুঁজেছি তোমাকে শত কবির হাজার কবিতার মাঝে,
খুঁজেছি তোমাকে লক্ষ লেখকের বইয়ের পাতার ভাজে,
খুঁজেছি তোমাকে আকাশে বাতাসে মাটিতে পানিতে,
খুঁজেছি তোমাকে যুক্তি তর্কে উক্তি ও বাণীতে;
আমি তোমাকে পেতে কত মানুষের করেছি যে মন জয়,
তোমাকে পেতে কত মানুষের ভেঙেছি যে কত হৃদয়,
তোমাকে পেতে বাতাসের পর আকাশ করেছি ছিন্ন,
তোমাকে পেতে রাখিনি বাকি খুঁজেছি সকল চিহ্ন,
তোমাকে পেতে খুঁজেছি আকাশ পাতাল স্বর্গ নরক,
তোমাকে পেতে ছড়িয়েছি কত রাগ অভিমান শোক;
আমি পাইনি তোমাকে কোন অনুভূতিতে সুখে কিংবা দুঃখে,
পাইনি তোমাকে কিশোরীর ওই কাজল মাখা চোখে,
পাইনি তোমায় আজো আমি কোন গায়কের সুরে,
পাইনি তোমাকে দেশে-বিদেশে সারা পৃথিবী ঘুরে,
পাইনি তোমাকে গ্রহ নক্ষত্র চন্দ্র ও সূর্যে,
পাইনি তোমাকে আশা আকিঙ্খা প্রতীক্ষা ও ধৈর্যে;
আমি খুঁজেছি তোমাকে কতখানি যে উপর হতে নিচু,
তোমাকে পেতে হেঁটেছি আমি চাঁদের পিছু পিছু,
পাইনি তোমাকে আজও কোথাও ছুটেছি শূন্য হতে ভূমি,
আজও খুঁজে যাই যে তোমায়, কে জানে কোথায় তুমি!
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।