চিঠি

তোমার জন্য চিঠি লিখতে
খুঁজিয়া সকল রন্ধ্র—
মনের গভীরে এসেছে যারা
করেছি তাদের ছন্দ।
টিম টিম জ্বলা কত জোনাকি
কত জোনাকি ছা,
উড়ে উড়ে আজ এসেছে কাছে
ছুঁয়েছে তোমার গাঁ।
এনেছে সাথে শুভ্র সাদা
অনেক শিউলি ফুল;
ফুলের গন্ধে মিশে আছো তুমি
মিশে গিয়েছে ভুল।
তারার দলেরা ডেকে নিয়ে কাছে
কানে কানে বলে যায়—
পাখিরা মেঘেরা আকাশ ভুলে
তোমাকেই পেতে চায়।
তোমাকেই সব কাছে টেনে নিয়ে
ভুলতে চায় দুখ;
তোমাকেই যেন কাছে পেয়ে গেলে
আসবে সকল সুখ।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।