মোঃ আবু তালেব এর চতুর্থ হাইকো

মোঃ আবু তালেব এর চতুর্থ হাইকো

- মোঃ আবু তালেব

৩১.
মুঠোফোনে বেজে চলা রিংটোন,
শব্দহীন শূন্য ঘরে
কেউ আর রিসিভ করল না।

৩২.
চশমার ধুলোমাখা কাচ,
মুছে ফেলে দেখতে গিয়ে
অন্ধকারটা আরও বাড়ল।

৩৩.
কয়লার ভারী ইস্ত্রি,
কাপড়ের ভাঁজ মসৃণ হলো—
মনটা দুমড়েই রইল।

৩৪.
চায়ের টং দোকানের কোণে
চুপিচুপি উচ্চারিত হলো—
দেশ বদলে দেওয়ার স্বপ্ন।

৩৫.
তেরো টাকার সস্তা সিগারেট,
একটুখানি ধোঁয়ায় উড়ে গেল
সারাদিনের চরম অপমান।

৩৬.
কাঁটাতারে ঝুলে থাকা জামা,
মানচিত্রের দাগ বুঝতে পারল না
উদ্বাস্তু এক শিশু।

৩৭.
কাচের স্বচ্ছ লিফট,
ওপরে উঠছে শরীর—
ভেতরটা পাতালমুখী।

৩৮.
ডায়েরির শেষ শাদা পাতা,
কলমের কালি শুকিয়ে গেছে—
কথাগুলো রয়ে গেল মনে।

৩৯.
ব্যাংকের লোহার ভল্ট,
টাকার পাহাড় পাহারা দিচ্ছে
এক ক্ষুধার্ত সিকিউরিটি গার্ড।

৪০.
হাসপাতালের লম্বা বিল,
ভিটেমাটি বেচে দিয়ে
বাড়ি ফিরল নিঃস্ব পরিবার।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।