নভেম্বরের হিম কুয়াশায় ঘাতক বুনেছিল ফাঁদ,
সার্বভৌম স্বদেশের গায়ে আঁকছিল অপরাধ!
রাষ্ট্র তখন দুলছিল যেন ঝড়ে পড়া এক তরী,
গুপ্ত রাতের নিঃশব্দ বিষে কাঁপছিল বিভাবরী।
ঠিক তখনই নিস্তব্ধতা চিরে জাগল ক্রুদ্ধ জনতা,
ব্যারাক থেকে ভাঙল শিকল, চূর্ণ হলো হীনতা!
ট্যাঙ্কের নলে রক্তগোলাপ, সিপাহি-জনতা এক—
ইতিহাসের রাজপথে আজ রুদ্র চরণ দেখ!
বন্দিদশা থেকে ছিনিয়ে আনল জাতির দীপ্ত প্রাণ,
জিয়ার বজ্রকণ্ঠে আবার ফিরল দেশের মান!
তিনি ছিলেন ঝড়ের নাবিক, মেরুদণ্ড টানটান,
পরাধীনতার আঁধার মুছে জাগালেন অভিযান।
সাতই নভেম্বর মানে কোনো আপস না-মানা গান,
আগ্রাসনের মুখে ছুঁড়ে দেওয়া কোটি মানুষের জান!
শহীদ জিয়া অমর সাহস, বিপ্লবের জয়ডঙ্কা—
তাঁর দেখানো স্বদেশের পথে নাইকো কোনো শঙ্কা!
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।