মোঃ আবু তালেব এর পঞ্চম হাইকো

মোঃ আবু তালেব এর পঞ্চম হাইকো

- মোঃ আবু তালেব

৪১.

টিফিনের স্কুলের ঘণ্টা,
টিউবওয়েলের ঠান্ডা পানি খেয়ে
পেট ভরালো এক বালক।

৪২.

আঁকা হলো নতুন সীমানা,
পাখিটা অবাধে উড়ে গেল
এক দেশ থেকে অন্য দেশে।

৪৩.

টেবিলের নিভে যাওয়া মোমবাতি,
অন্ধকারে জমে রইল
জমে যাওয়া কান্নার মোম।

৪৪.

শোকেসের মোমের পুতুল,
স্থির চোখে চেয়ে আছে
মানুষের কৃত্রিম হাসির দিকে।

৪৫.

চুলার ধোঁয়া ওঠা নিভু ছাই,
মায়ের আঁচলে ঢাকা
ক্ষুধার্ত এক উপবাস।

৪৬.

উঁচু ডায়াসে মাইকের চিৎকার,
শ্রোতার আসনে বসে থাকা
একদল বধির পাথর।

৪৭.

বিদ্যুতের তারে ছেঁড়া ঘুড়ি,
বাতাসে ছটফট করছে
আটকে থাকা মুক্ত আকাশ।

৪৮.

স্টেশনের ধোঁয়া ওঠা প্ল্যাটফর্ম,
ট্রেনটা চলে গেল দূরে—
পড়ে রইল একলা ছায়া।

৪৯.

চারজনের কাঁধে কাঠের খাট,
জীবিতরা বয়ে নিয়ে যাচ্ছে
এক মুক্ত মানুষের ভার।

৫০.

সব কথা বলা হলো না,
বুকের ভেতর অতল রয়ে গেল
এক অসমাপ্ত বাক্য।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।