শুনলাম তোমার বিয়ে হয়েছে,
যাক কঠিন সিদ্ধান্ত সহজে নিতে পেরেছো
আমাকে তো একটি বারও বলোনি।
আমার তো খোঁজ কখনো নেওনি,
আমিই নিয়েছি কত। তোমার
করুণ পরিস্থিতির মাঝেও
কোনো এক করুণ পরিস্থিতিতে তোমার সাথে কথা বলতে পারিনি,
কই তোমার কী উচিত ছিল না ছেলেটার হয়েছেটা কি?
কেন নীরব হলো এগুলো তুমি জানতে চাওনি।
আরো শুনলাম আমার না হয়ে নাকি ভালোই করেছো,
আমি হলে তোমায় খাওয়াতে পারতাম না,
পারতাম না কোনো মার্কেট করে দিতে
পারতাম না আর আগের মতো ভালবাসতে।
তোমার চিন্তা-ভাবনাও আমায় অবাক করেনি,
অবাক তাতে হতে হয় মোনাজাতে সত্যিই কী আমায় চেয়েছো?
তোমার জন্য একটা খুশির সংবাদ,
তুমি ওখানেই সুখ খুঁজো
আমার কোনো পরিবর্তন ঘটেনি!
হচ্ছে অবনতি
আর তুমি দেখছো কারো সংসারের উপরে উঠা মই।
আবারও বলি তোমায় অনেক ভালবাসি।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।