63টি কবিতা · 37,676 বার পঠিত
আতাউল হাকিম আরিফ, পিতা: জিয়াউর রহমান, মাতা: জাহানারা রহমান, স্থায়ী নিবাস: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা সদরে সীতাকুণ্ড পৌরসভার ৯নং ওয়ার্ড শিবপুর গ্রামে।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারী সংস্থায় কর্মরত এবং সাপ্তাহিক বহমান বাংলা নামক একটি পত্রিকা সম্পাদনা করছেন। ছোটবেলা থেকে বহুবিদ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত পাশাপাশি প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। অবসরে তিনি লিখেন কবিতা, গল্প, প্রবন্ধ। বিভিন্ন পত্র পত্রিকা ও লিটল ম্যাগাজিনে তাঁর লিখা গল্প, কবিতা, প্রবন্ধ প্রকাশ হয়েছে। লেখকের ৪টি কাব্যগ্রন্থ রয়েছে যথাক্রমে দাসখতে লাথি মারি, ভিউকার্ডের রমণীগণ, স্বপ্নের স্বপক্ষে দাঁড়িয়ে এবং এই শহরের চোখ হলুদ।