কবি ও কাব্য — বাংলা কবিতার অনলাইন সংগ্রহশালা

তোমার জন্য আমার ভালোবাসায় রাগ নয়
নীরব অনুরাগ আছে;
অপমান নয়
অভিমানেরই একটু আঁচ আছে।

সামান্য দূরত্ব মানে দূরে সরে যাওয়া নয়,
সে তো কাছে পাওয়ার আকুলতা;
আবদার না রাখা মানে অবহেলা নয়,
সে তো অধিকার দিয়ে ডাকবার নীরব বারতা।

প্রথমত- আমি তোমাকেই চাই,
দ্বিতীয়ত- তবুও তোমাকেই চাই;
শেষ অব্দি এই জীবনে
কিছু পাই কিংবা না পাই
আমার চাওয়ার শেষ ঠিকানাটুকু
শুধুই তুমি, শুধুই তুমি।

তোমার অপেক্ষায় নিশীথ পেরোয়,
দিন ফুরোয় নীরব প্রহরে;
তবু মনটা তোমার পথেই থাকে,
কোনো এক ফিরে আসার ভোরের তরে।

এবার এসো
আর কোনো অজুহাত নয়, কোনো অভিমান নয়;
এসো, বসো একটু কাছে
আমি শুধিতে চাই
তোমার কাছে থাকা
সব লিখিত, অলিখিত ঋণ।

যত কথা বলা হয়নি,
যত ভালোবাসা রাখা ছিল গোপন,
এসো-সব হিসাব মিটিয়ে দিই;
তারপরও যদি কিছু বাকি থাকে,
সেটুকু থাকুক
তোমার নামে, আমার হৃদয়ের আজীবন ঋণ।

লিখিত, অলিখিত ঋণ

রাতের শরীর ছুঁয়ে যখন নেমে আসে এক আদিম অন্ধকার,
নক্ষত্রেরা ক্লান্ত হয়ে নুয়ে পড়ে একে একে;
সেখানে সময়ের কোনো তাড়া নেই, নেই কোনো কোলাহল,
শুধু এক আশ্চর্য ধূসরতা চারপাশ জড়িয়ে রাখে।

মানুষের দেওয়া যত চেনা কথা, যত কঠিন বাঁধন,
সে তো ক্ষয়ে যায় একদিন বুনো ঘাসের নিবিড় ঘ্রাণে;
তারও বহু দূরে, যেখানে পৃথিবীর কোনো পথ গিয়ে মেলেনি,
সেখানে তুমি দাঁড়িয়ে আছ একাকী, কোনো অজানা কারণে।

সেখানে কোনো প্রতিশ্রুতির দায় নেই, নেই কোনো শাসন,
শুধু কুয়াশার বুক চিরে উড়ে যাওয়া একলা পাখির ডানা;
আমাদের ভালোবাসা তো সেই ভিজে মাটির নীরব অতলতা,
যাকে কোনোদিন কোনো নিয়মের ফ্রেমে বাঁধা গেল না।

পৃথিবীর সব আলো যখন একে একে নিভে যাবে একদিন,
ইতিহাসের পাতাগুলো শ্যাওলা ধরে হবে ম্লান;
তখনো সেই নৈশব্দ্যের ওপারে জেগে থাকবে আমাদের চোখ,
আর এক জনহীন প্রান্তরে বেঁচে থাকবে এক অবিনশ্বর গান।

শপথের ওপারে প্রেম

বাছাইকৃত কবিতা

লিখিত, অলিখিত ঋণ

- মেহেদী হাসান আইয়ুশ

তোমার জন্য আমার ভালোবাসায় রাগ নয়
নীরব অনুরাগ আছে;
অপমান নয়
অভিমানেরই একটু আঁচ আছে।

সামান্য দূরত্ব মানে দূরে সরে যাওয়া নয়,
সে তো কাছে পাওয়ার আকুলতা;
আবদার না রাখা মানে অবহেলা নয়,
সে তো অধিকার দিয়ে ডাকবার নীরব বারতা।

প্রথমত- আমি তোমাকেই চাই,
দ্বিতীয়ত- তবুও তোমাকেই চাই;
শেষ অব্দি এই জীবনে
কিছু পাই কিংবা না পাই
আমার চাওয়ার শেষ ঠিকানাটুকু
শুধুই তুমি, শুধুই তুমি।

তোমার অপেক্ষায় নিশীথ পেরোয়,
দিন ফুরোয় নীরব প্রহরে;
তবু মনটা তোমার পথেই থাকে,
কোনো এক ফিরে আসার ভোরের তরে।

এবার এসো
আর কোনো অজুহাত নয়, কোনো অভিমান নয়;
এসো, বসো একটু কাছে
আমি শুধিতে চাই
তোমার কাছে থাকা
সব লিখিত, অলিখিত ঋণ।

যত কথা বলা হয়নি,
যত ভালোবাসা রাখা ছিল গোপন,
এসো-সব হিসাব মিটিয়ে দিই;
তারপরও যদি কিছু বাকি থাকে,
সেটুকু থাকুক
তোমার নামে, আমার হৃদয়ের আজীবন ঋণ।
বিস্তারিত...

অশ্রু

- মেহেদী হাসান আইয়ুশ

অপেক্ষা করতে করতে, আর উপেক্ষিত হতে হতে
কারো কারো চোখ ক্লান্ত হয়ে গেলে,
চোখ থেকে ঘাম ঝরে।

আমরা তার নাম দিয়েছি - অশ্রু।
আমরা তাকে ডাকি - চোখের জল বলে।

আমার চোখের জল!
তুমি তো জানো,
আমি কোনো পাপ করিনি।
বিস্তারিত...

সাম্প্রতিক সংযোজন

শিরোনাম কবি পঠিত হয়েছে
রাধা-কৃষ্ণ মোঃ আবু তালেব 4728
চোখের নেশার ভালবাসা মোঃ আবু তালেব 1758
পল্লী স্মৃতি সুফিয়া কামাল 1701
চোখের কাজল মোঃ আবু তালেব 1623
তবে কেন আমি অপরাধী মোঃ আবু তালেব 1610
তোকে নিয়ে… এলোমেলো হাবীব কাশফি 1561
কর্মফল মোঃ আবু তালেব 1554
নবী দ্বীনের রাসুল মোঃ আবু তালেব 1509
রমণী মোঃ আবু তালেব 1475
চাঁদবদনী মোঃ আবু তালেব 1454
জন্মান্তর মোঃ আবু তালেব 1450
পার্থক্য মোঃ আবু তালেব 1446
তোমাকে ভালোবেসে জীবনানন্দ দাশ 1414
ঘুঙুরটা আজ বাজুক জোরে মোঃ আবু তালেব 1408
জরুরী বিষয় মোঃ আবু তালেব 1405
করিব আজ রঙ্গ লীলা মোঃ আবু তালেব 1398
অবিলাষ মোঃ আবু তালেব 1395
রাধা প্রেমের প্রেমিক মোঃ আবু তালেব 1380
 সুপ্ত-প্রিয়া মোঃ আবু তালেব 1370
শ্যাম তোমারে ভালবেসে মোঃ আবু তালেব 1365
শিরোনাম কবি পঠিত হয়েছে
শপথের ওপারে প্রেম মোঃ আবু তালেব 18
শূন্যে লেখা প্রেমের শপথ মো: আবু তালেব 14
রক্তচোষার কারবার মোঃ আবু তালেব 11
বধ্যভূমির নাম সচিবালয় মোঃ আবু তালেব 20
সান্ধ্য আইনের মুখে থুতু মো: আবু তালেব 24
অন্ধ বিচারকের লাল সালু মো: আবু তালেব 16
কাটা জিভ মো: আবু তালেব 17
বুটের তলায় সংবিধান মো: আবু তালেব 26
রাজদ্রোহীর শেষ জবানবন্দি মোঃ আবু তালেব 26
সিংহাসনে রক্তের দাগ মো: আবু তালেব 37
আয়নাঘরের দেওয়াললিপি মো: আবু তালেব 37
রক্তে লেখা নতুন মানচিত্র মো: আবু তালেব 81
ব্যারিকেড ভাঙার শব্দ মোঃ আবু তালেব 47
মহাপ্লাবনের ইশতেহার মো: আবু তালেব 63
চুনকামের নিচে আগুন মো: আবু তালেব 49
আমাদের মৃত্যুগুলো সংখ্যা নয় মোঃ আবু তালেব 52
নিঃশব্দতার ব্যাকরণ মো: আবু তালেব 54
মুক্তির শেষ ইশতেহার মোঃ আবু তালেব 56
দালালির মহাফেজখানা মোঃ আবু তালেব 80
ভয়ের চেয়ে ক্রোধ বড় মো: আবু তালেব 59
শিরোনাম কবি পঠিত হয়েছে
অবিকল প্রেমিক যুবক অনার্য 452
কাকভেজা প্রেম যুবক অনার্য 419
পরকিয়া বৃষ্টি যুবক অনার্য 377
রক্তরঞ্জিত বালুকায় আতাউল হাকিম আরিফ 464
বুকের ভেতর জেগে উঠে নীলাভ চোখ আতাউল হাকিম আরিফ 409
বিষণ্ন সন্ধ্যার গান আতাউল হাকিম আরিফ 460
অতীন্দ্রিয় অগাধ সলিলে ডুব দিয়ে আতাউল হাকিম আরিফ 408
ছাদদেয়াল কিংবা অদৃশ্য কার্নিশে আতাউল হাকিম আরিফ 385
তুমুল অপ্রেমের কবিতা যুবক অনার্য 500
ভুল ভালোবাসা যুবক অনার্য 399
তুমি চলে গিয়েছিলে যুবক অনার্য 557
চেষ্টা আফরোজ মেহরুবা 691
ব্যর্থতার গল্প মোঃ আসিফুর রহমান 0
ব্যর্থতার গল্প মোঃ আসিফুর রহমান 828
বাংলাদেশ এক মাতাল অশ্ব আতাউল হাকিম আরিফ 588
উল্টোরথ আতাউল হাকিম আরিফ 0
উল্টোরথ আতাউল হাকিম আরিফ 0
উল্টোরথ আতাউল হাকিম আরিফ 561
নড়ে চড়ে কুনো ব্যাঙ আতাউল হাকিম আরিফ 533
তুমি বিহীন আতাউল হাকিম আরিফ 0
শিরোনাম কবি পঠিত হয়েছে