কবি ও কাব্য — বাংলা কবিতার অনলাইন সংগ্রহশালা

ক্লান্ত শহর

প্রকৃতির মায়াবী ক্যানভাসে তুমি

হেমন্ত - (রেজাউদ্দিন স্টালিন)

সোনালী রোদ্দুরে ভিজে গেছে ময়ূর পেখম ডানা
চুপসে গেছে হৃদয়ের ভাবাবেগ
চৈত্র খড়তাপে পুড়ে ফ্যাকাশে মলিন
হৃদয় গহীনে রক্ষিত জীবনের জৈবিক তারুণ্য

পাহাড় চাপে নূইয়ে পড়া জীবন কচুর পাতার টলমল জল চোখের নিমিষেই ঝরবে অবিরাম
শংকায় জেগে থাকে কামার্ত রাত

চাঁদের বাঁকা হাসি ঠোঁটে মেখে পদ্মচোখে কে যেন ডাকে
কে যেনো ডাকে মোহিত কণ্ঠে নিঃসঙ্গতার নীলাদ্র প্রহরে
কে যেনো কোকিলকণ্ঠে ডাকে অন্তহীন আনন্দে
ফিরে তাকাতেই দেখি
গাছের ডগায় আটকেপড়া বৃষ্টিতে ক্ষয়িষ্ণু বিকেল

ক্লান্ত চোখে তাকিয়ে দেখি অন্ধকার আবৃত
জীবনের পাঠশালায় দাঁড়িয়ে আছে নিরন্তর শৈশব
স্মৃতিঘেরা জীবনের ঘোর অন্ধকার
ফিকে হয়ে আসে জীবনের প্রতিচ্ছবি।

নীলাদ্র প্রহর

কি-বোর্ডের ভুল বাটনে ক্লিক করতেই
হার্ডডিস্কের বন্দিশালা অতিক্রম করে
মনিটরে ভেসে ওঠে গ্রীক দেবি আফ্রোদিতি
মিশরীয় প্রাচীন সভ্যতা ঠোঁটে মেখে
মুচকি হেসে বলে –
ভালোবাসা এখন লাইফ সাপোর্টে
আগের মতো প্রেমের উত্তাল স্রোতে
তরুন তরুনীরা ভাসায় না শরীর
রবোটিক আচরণে মানুষ দিন দিন হয়ে যাচ্ছে যান্ত্রিক
আধুনিকতার ঘূর্ণায়মান চাকায় পৃষ্ঠ প্রাচীন সভ্যতা

সখিনা চুলের খোঁপায় কদম ফুল গুঁজতে গুঁজতে বলে–
ঐতো কম্পিউটার দেখছেন না?
মানুষের মস্তিষ্কের আদলে তৈরি করা হয়েছে সফটওয়্যার
আদতে শালারা নকল বাজ

হোয়াটসঅ্যাপের ভিডিও কল
ফেসবুকের চ্যাটিং
স্কাইফিতে প্রেমালাপ
টেলিগ্রামের কথপোকথন
নেটের বাফারিংয়ে বিরক্তিকর উত্তেজনা

আচ্ছা আপনারাই বলুনতো,
ওসবে কি মন ভরে?
পাশাপাশি বসে,পা বিছিয়ে, গায়ে গা এলিয়ে,
মনের মানুষের সাথে কথা বলা
আর ইমেইলের শান্তনা বাক্যবিনিময়, কি এক হলো?
যতোসব বিরক্তিকর হাড্ডিসার কঙ্কালের সাথে ঘরবসতি

যে চোখ দেখেছে ভরা জোছনার উপচে পড়া যৌবন
যে নাক শুঁকেছে কাঁঠালি চাপার মৌ মৌ ঘ্রাণ
গভীর রাতে আকাশের বুক পকেট থেকে খসে পড়া তারকার শরীর
যে ঠোঁট করেছে স্পর্শ
যে কান শুনেছে পরিবর্তনের স্লোগান
তাঁকে শাস্তির ভয় দেখিয়ে লাভ নেই
প্রচলিত আইন ভেঙে চোখের চিলে কোঠায়
সে একদিন গড়বেই মানবিক পৃথিবী
আধুনিক সমাজ।

মানবিক পৃথিবী

বাছাইকৃত কবিতা

সাম্প্রতিক সংযোজন

শিরোনাম কাব্যগ্রন্থ কবি পঠিত হয়েছে
রাধা-কৃষ্ণ কীর্তনাঙ্গ মোঃ আবু তালেব 4872
চোখের নেশার ভালবাসা অবিনব মোঃ আবু তালেব 1919
পল্লী স্মৃতি পল্লী সুফিয়া কামাল 1834
চোখের কাজল কীর্তনাঙ্গ মোঃ আবু তালেব 1793
তবে কেন আমি অপরাধী অবিনব মোঃ আবু তালেব 1727
তোকে নিয়ে… এলোমেলো তোকে নিয়ে হাবীব কাশফি 1710
কর্মফল চতুষ্পদী কাব্য মোঃ আবু তালেব 1666
নবী দ্বীনের রাসুল অন্তরে ইসলাম মোঃ আবু তালেব 1635
তোমাকে ভালোবেসে তোমাকে ভালোবেসে জীবনানন্দ দাশ 1601
রমণী চতুষ্পদী কাব্য মোঃ আবু তালেব 1599
চাঁদবদনী অবিনব মোঃ আবু তালেব 1581
জন্মান্তর অবিনব মোঃ আবু তালেব 1567
পার্থক্য চতুষ্পদী কাব্য মোঃ আবু তালেব 1553
ঘুঙুরটা আজ বাজুক জোরে অবিনব মোঃ আবু তালেব 1532
জরুরী বিষয় অন্তরে ইসলাম মোঃ আবু তালেব 1521
অবিলাষ চতুষ্পদী কাব্য মোঃ আবু তালেব 1518
শ্যাম তোমারে ভালবেসে কীর্তনাঙ্গ মোঃ আবু তালেব 1508
করিব আজ রঙ্গ লীলা কীর্তনাঙ্গ মোঃ আবু তালেব 1508
রাধা প্রেমের প্রেমিক কীর্তনাঙ্গ মোঃ আবু তালেব 1507
 সুপ্ত-প্রিয়া অবিনব মোঃ আবু তালেব 1493
শিরোনাম কাব্যগ্রন্থ কবি পঠিত হয়েছে
ক্লান্ত শহর শিরোনামহীন সৈয়দ রনো 6
হেমন্ত - (রেজাউদ্দিন স্টালিন) হেমন্ত রেজাউদ্দিন স্টালিন 10
নীলাদ্র প্রহর শিরোনামহীন সৈয়দ রনো 12
মানবিক পৃথিবী শিরোনামহীন সৈয়দ রনো 15
শিরোনামহীন শিরোনামহীন সৈয়দ রনো 18
কবির ব্যক্তিগত জীবন প্রথম নিরবতা মোঃ আবু তালেব 25
নিচু মানুষ প্রথম নিরবতা মোঃ আবু তালেব 26
সম্মানিত মানুষ প্রথম নিরবতা মোঃ আবু তালেব 22
বিচারসভা প্রথম নিরবতা মোঃ আবু তালেব 26
আয়নাবিহীন শহর প্রথম নিরবতা মোঃ আবু তালেব 20
চুপ থাকার দাম প্রথম নিরবতা মোঃ আবু তালেব 18
সাদা জামা প্রথম নিরবতা মোঃ আবু তালেব 18
করতালি প্রথম নিরবতা মোঃ আবু তালেব 36
সমাজ প্রথম নিরবতা মোঃ আবু তালেব 33
শেষ মুখোশ প্রথম নিরবতা মোঃ আবু তালেব 34
মুখোশের দোকান প্রথম নিরবতা মোঃ আবু তালেব 37
নিরব প্রেম প্রথম নিরবতা মোঃ আবু তালেব 40
তুমি-আমি ও রাত প্রথম নিরবতা মোঃ আবু তালেব 30
অপেক্ষার সময়গুলো প্রথম নিরবতা মোঃ আবু তালেব 32
মানুষ (Human) অবিনব মো: আবু তালেব 40
শিরোনাম কাব্যগ্রন্থ কবি পঠিত হয়েছে
তোকে নিয়ে… এলোমেলো তোকে নিয়ে হাবীব কাশফি 1710
শিরোনাম কাব্যগ্রন্থ< কবি পঠিত হয়েছে
No poem found